৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

Aug 24, 2026 - 12:12
 0  1
৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

হরমুজ প্রণালি অতিক্রমের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪৫টি তেলবাহী ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। 

একই সঙ্গে ভবিষ্যতে এসব জাহাজের মাধ্যমে কোনও পণ্য বা তেল পরিবহন এবং তাদের সঙ্গে অন্য কোনও জাহাজের পণ্য স্থানান্তরের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে দেশটির নিয়ম ভঙ্গকারী ৪৫টি ট্যাংকারকে কালো তালিকায় রাখা হয়েছে। ভবিষ্যতে এসব জাহাজ প্রণালিটি অতিক্রমের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া এসব জাহাজের সঙ্গে অন্য কোনও জাহাজ পণ্য বা তেল স্থানান্তরের কার্যক্রমে যুক্ত হলে সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে ইরান।

ইরানের এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের হুমকি দিচ্ছে।

ফলে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে যেকোনও নতুন বিধিনিষেধ আন্তর্জাতিক তেলবাজারেও প্রভাব ফেলতে পারে।
হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, তেলজাত পণ্য ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস উৎপাদক দেশগুলোর রফতানির একটি বড় অংশ এই জলপথের ওপর নির্ভরশীল।

ইরানের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোর জন্য বাড়তি ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে যেসব জাহাজ ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলেনি বলে তেহরান মনে করছে, তাদের ভবিষ্যৎ চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

একই সঙ্গে জাহাজ থেকে জাহাজে তেল বা পণ্য স্থানান্তরের কার্যক্রমের ওপর নজরদারি বাড়াতে পারে ইরান। সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর আন্তর্জাতিক বাণিজ্যে প্রচলিত হলেও, নিষেধাজ্ঞা এড়ানো বা উৎস গোপন করার অভিযোগে এ ধরনের কার্যক্রম নিয়ে বিভিন্ন সময় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে ইরান যে ৪৫টি ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে, সেগুলোর নাম বা জাতীয়তা এবং ঠিক কোন কোন নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে—এ বিষয়ে ঘোষণায় বিস্তারিত জানানো হয়নি।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন এই পদক্ষেপের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞার পাশাপাশি ইরানের জাহাজ চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ আন্তর্জাতিক তেলবাজারে সরবরাহ ও পরিবহন ব্যয়ের ওপর চাপ বাড়াতে পারে। সূত্র: আল-জাজিরা

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com