হাতে কোচের ছবি ট্যাটু করে প্রতিশ্রুতি রাখলেন কুকুরেয়া

Jul 29, 2026 - 03:00
 0  1
হাতে কোচের ছবি ট্যাটু করে প্রতিশ্রুতি রাখলেন কুকুরেয়া

২০২৬ বিশ্বকাপ জয়ী স্পেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড়, লেফট-ব্যাক মার্ক কুকুরেয়া বিশ্বকাপের আগে দেওয়া নিজের এক অনন্য প্রতিশ্রুতি পূরণ করেছেন। গতকাল এই ডিফেন্ডার তার বাম হাতের নিচের অংশে জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখমণ্ডলের একটি উলকি বা ট্যাটু করিয়েছেন।

এই ট্যাটুটি তৈরি করেছেন স্পেনের বিখ্যাত ট্যাটু শিল্পী ‘গঙ্গা’। তিনি লেব্রন জেমস, ভিনিসিয়ুস জুনিয়র এবং পোস্ট ম্যালোনের মতো বিশ্বখ্যাত তারকাদের শরীরে ট্যাটু করার জন্য সুপরিচিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শিল্পী কুকুরেল্লার হাতে ট্যাটু করার পুরো প্রক্রিয়াটির একটি ভিডিও শেয়ার করেছেন। ট্যাটুটি করানোর পর এই ফুটবলার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, ‘প্রতিশ্রুতি পূরণ হলো।

বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচের আগেই ‘এল পার্টিডাজো ডি কোপ’ নামক এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এই ফুটবলার ঘোষণা করেছিলেন যে, স্পেন যদি শিরোপা জিততে পারে তবে তিনি কোচের মুখমণ্ডলের একটি ট্যাটু করাবেন। ঐতিহাসিক সেই ট্রফি জয়ের ঠিক নয় দিন পর নিজের কথা রাখলেন এই ডিফেন্ডার।

সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমরা যদি বিশ্বকাপ জিতি, তবে আমি লুইস দে লা ফুয়েন্তের মুখমণ্ডলের একটি ট্যাটু করাব। এটি আকারে ছোট হলেও আমার মনে হয় একটি দারুণ স্মৃতি হয়ে থাকবে। শরীরের কোন জায়গায় এটি করা যায় তা নিয়ে আমাদের ভাবতে হবে। আমি এই ট্যাটুর নিচে সইও করতে পারি, তবে আগে উপযুক্ত স্থানটি ঠিক করতে হবে।’

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com