স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবি রাহুলের

Jul 22, 2026 - 00:31
 0  1
স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবি রাহুলের

শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ ও আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের দমন-পীড়ন ইস্যুতে দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছাত্র আন্দোলনে পুলিশি অভিযানের প্রতিবাদে মঙ্গলবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করে বিরোধী শিবির। অবস্থান ধর্মঘট, বিক্ষোভ ও একাধিক বিরোধী নেতার আটককে ঘিরে রাজধানীতে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। দিন শেষে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্রের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

মঙ্গলবার রাহুল গান্ধী অভিযোগ করেন, কেন্দ্র সরকার শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ করছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের সামনে কংগ্রেসের বিক্ষোভে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ একাধিক কংগ্রেস নেতাকে দিল্লি পুলিশ আটক করে। পরে রাতেই তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়ার আগে প্রকাশ করা এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—

• স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

• সোমবার শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার।

• ছাত্র আন্দোলনে পুলিশি অভিযানের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা।

• বিষয়টি নিয়ে সংসদের উভয় কক্ষে পূর্ণাঙ্গ আলোচনা।

• দ্রুত শিক্ষাব্যবস্থা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার সংস্কার।

তিনি আরো জানান, বিরোধী জোটের সব দলই বুধবার লোকসভা ও রাজ্যসভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি জানাবে।

সূত্র: এনডিটিভি

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com