সুইজারল্যান্ডে ডাচ পর্যটক বহনকারী বাস উল্টে নিহত ৫

Sep 11, 2026 - 06:10
 0  1
সুইজারল্যান্ডে ডাচ পর্যটক বহনকারী বাস উল্টে নিহত ৫

পূর্ব সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার প্রত্যন্ত অঞ্চলে ডাচ পর্যটক বহনকারী বাস উল্টে গিয়ে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও ৪০ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে গ্রাউবুন্ডেন অঞ্চলের সুশ ও জার্নেজ গ্রামের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে জার্নেজ থেকে সুশের দিকে যাচ্ছিল। গ্রাউবুন্ডেন ক্যান্টন পুলিশের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত দুর্ঘটনাকবলিত বাসের ছবিতে দেখা যায়, বাসটি রাস্তার পাশে ঘাসের মাঠে একপাশে কাত হয়ে পড়ে আছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) গ্রাউবুন্ডেন ক্যান্টন পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, আহত ৪০ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, সাতজনের অবস্থা মাঝারি এবং ৩০ জন সামান্য আঘাত পেয়েছেন। ঘটনার পর উদ্ধারকারী দলের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন বিবৃতিতে দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ উদঘাটনে কর্তৃপক্ষ একটি পূর্ণাঙ্গ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের কথা জানিয়েছে।

সূত্র: এনবিসি নিউজ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com