শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক

Aug 28, 2026 - 09:10
 0  2
শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। একই সঙ্গে তিনটি মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার গহীন পাহাড়ের ১১১১ সীমানা পিলারের কাছাকাছি থেকে তাদের আটক করে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা।

বিজিবি জানায়, রাজশাহীর গোদাগাড়ি এলাকার এসব বাংলাদেশি নাগরিক এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি ভারতীয় পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় দালালের মাধ্যমে নালিতাবাড়ীর কালাপানি সীমান্ত দিয়ে শুক্রবার ভোর ৪টার দিকে ৩০ জন বাংলাদেশি বাংলাদেশে প্রবেশ করেন। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ পৃথক টহল দল ১২ জনকে আটক করে। বাকিরা পাহাড়ের বিভিন্ন অংশে পালিয়ে যায়। একই সঙ্গে তাদের নিতে আসা তিনটি মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে।

হলদিগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com