যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া সেই নারী আসামি গ্রেপ্তার

Aug 29, 2026 - 00:20
 0  1
যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া সেই নারী আসামি গ্রেপ্তার

হত্যা মামলায় রিমান্ডে থাকা মিতু আক্তার নামের এক নারী আসামি যাত্রাবাড়ী থানা থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, পালানোর প্রায় ৪০ ঘণ্টার মধ্যেই তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিতু থানা থেকে পালিয়ে যাওয়ার পরপরই তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পাশের কেরানীগঞ্জের কদমতলী এলাকায় মিতুর বান্ধবীর বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, বর্তমানে মিতু পুলিশ হেফাজতে যাত্রাবাড়ী থানায় রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com