ম্যারাডোনার সঙ্গে না খেলার আক্ষেপ কাফুর
দিয়েগো ম্যারাডোনার সঙ্গে খেলতে না পারার আক্ষেপ আজও পোড়ায় ব্রাজিলীয় লিজেন্ড কাফুকে। ‘পেলের সঙ্গে খেলেছি। খেলিনি ম্যারাডোনার সঙ্গে। এই আক্ষেপ চিরদিন থেকে যাবে’, বলেছেন ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ (১৯৯৪ ও ২০০২) জেতা কাফু। ব্রাজিলের হয়ে চারটি বিশ্বকাপ খেলা এই সাবেক রাইট-ব্যাক এখন কলকাতায়। ভারতের এই ফুটবল নগরীতে সোমবার এক অনুষ্ঠানে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু স্মৃতির ঝাঁপি খুলে বসেন। ব্রাজিল দলে তিনি সতীর্থ হিসাবে পেয়েছিলেন দুই বিশ্বখ্যাত স্ট্রাইকার রোনালদো ও রোমারিওকে। এই দুজনের মধ্যে কে ছিলেন বেশি ভয়ংকর? কাফুর উত্তর, ‘রোনালদো।’ তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কোনো ফুটবলারের বিশেষ গুণ কী হতে পারে। তার জবাব, ‘ইতালির আন্দ্রে পিরলোর মতো ফুটবল বুদ্ধি।’ এখন যদি ফুটবল খেলতেন, তাহলে হয়তো স্ট্রাইকার হিসাবে খেলতেন। রাইট-ব্যাক হিসাবে অনেক দৌড়াতে হয়েছে বলেই এই ইচ্ছা, মজাচ্ছলে জানালেন কাফু। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ভারত। সেই উপলক্ষ্যে কাফুর ভারতে আসা। কলকাতায় আসার আগে রোববার দার্জিলিংয়ে ৫৬ বছর বয়সি কাফু ফুটসাল খেলেন এবং পেনালটিতে গোলও করেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0