মোদির বাসভবনের কাছে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদের নোটিশ

Oct 21, 2026 - 11:14
 0  0
মোদির বাসভবনের কাছে ঐতিহাসিক মসজিদ উচ্ছেদের নোটিশ

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ খালি করার নির্দেশ দিয়েছে ভূমি ও উন্নয়ন দপ্তর (এলঅ্যান্ডডিও)। গত ১৯ অক্টোবর জারি করা নোটিসে ছয় দিনের মধ্যে মসজিদটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি, মসজিদটি সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত। এর আগে গত ৭ অক্টোবর মসজিদটির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মসজিদটি নয়াদিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় রয়েছে বলে দাবি করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠনটি কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর হস্তক্ষেপ চেয়ে মসজিদ ও পাশের কবরস্থান রক্ষার আবেদন জানিয়েছে। আইনি বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মসজিদ ভাঙাসহ কোনো পদক্ষেপ না নেওয়ারও দাবি জানানো হয়েছে। রিজিজু বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মসজিদের ইমাম মোহাম্মদ হারুন অভিযোগ করেছেন, গত ছয় মাস ধরে দিল্লি ওয়াকফ বোর্ডের কাছে আবেদন জানিয়েও কার্যকর কোনো পদক্ষেপ পাননি তিনি। তার দাবি, ২০২১ সালের এক জরিপেও মসজিদটিকে অবৈধ স্থাপনা বা দখল হিসেবে চিহ্নিত করা হয়নি।

এদিকে, প্রধানমন্ত্রীর বাসভবনসংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযানও চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি হাইকোর্ট ওই এলাকার বস্তিবাসীদের উচ্ছেদ এবং প্রায় ৪৫ কিলোমিটার দূরের সাভদা ঘেওরা পুনর্বাসন কেন্দ্রে তাদের জন্য শিক্ষা, পরিবহন ও পয়োনিষ্কাশন সুবিধা নিশ্চিত করার বিষয়ে কর্তৃপক্ষকে অনুমতি দিয়েছেন।

সূত্র: দ্য ওয়্যার

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com