মালবাহি ট্রাক সরকারি পিকআপকে ধাক্কা
০৪/০৮/২৬ইং তারিখ অনুমান ০০.০৫ ঘটিকার সময় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের ভৈরব হাইওয়ে থানার রাত্রিকালিন মোবাইল ডিউটি করাকালে কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর থানাধীন দাড়িয়াকান্দি বাজারস্থ তাহসিন মটরসের সামনে সরকারি পিকআপ দাড় করিয়ে চাকায় হাওয়া দিচ্ছিল।
এমন সময় কিশোরগঞ্জমুখী একটি মালবাহি ট্রাক অসর্তক ও বেপরোয়াভাবে থানার পিকআপকে চাপা দেয় এবং ট্রাকটি পিকআপ এর উপর উঠে যায়।
তখন উক্ত পিকআপে থাকা কং/১৪৩ পারভেজ আহমেদ ভিতরে আটকা পড়ে যায়।
কং/ পারভেজকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল, বাজিতপুর নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0