মার্কিন-সউদী বিমান হামলার পর রিয়াদ সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

Jul 29, 2026 - 08:18
 0  1
মার্কিন-সউদী বিমান হামলার পর রিয়াদ সফর স্থগিত করলেন ইরাকের প্রধানমন্ত্রী

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র ও সউদী আরবের প্রাণঘাতী যৌথ বিমান হামলার জের ধরে সউদী আরব সফর স্থগিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএন-কে জানিয়েছেন, বিরাজমান পরিস্থিতির আলোকেই বৃহস্পতিবারের নির্ধারিত এই রাষ্ট্রীয় সফরটি স্থগিত করা হয়েছে। ইরাক সরকারের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সউদী আরবের তেল স্থাপনায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার জবাবে বুধবার ইরাকের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের একাধিক অঞ্চলে যৌথ বিমান হামলা চালায় ওয়াশিংটন ও রিয়াদ। ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া জোট 'পপুলার মোবিলাইজেশন ফোর্সেস'-এর তথ্যমতে, তাদের লজিস্টিকস ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

এই বিমান হামলার ঘটনা সমগ্র মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। এতে একদিকে যেমন ভঙ্গুর কূটনৈতিক পথগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে একলাফে বৃদ্ধি পেয়েছে তেলের দাম।

এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী। হামলাকে "ইরাকের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত, ইসলামিক ভ্রাতৃত্বের নীতির মারাত্মক লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট ব্যত্যয়" বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com