বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবি আর্জেন্টিনা সমর্থকদের

Jul 23, 2026 - 06:24
 0  2
বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবি আর্জেন্টিনা সমর্থকদের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে হারের পর ম্যাচের রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনার একাংশ সমর্থক। তাদের দাবি, ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে গেছে। এ কারণে ফাইনালটি পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশন শুরু হয়েছে।

বেইন স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, Change.org এ আর্জেন্টিনার সমর্থক জিসেলা সানচেজ এই পিটিশনটি শুরু করেন। সেখানে অভিযোগ করা হয়েছে, ফাইনালের দায়িত্বে থাকা স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তে ভুল করেছেন, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।

পিটিশনে দাবি করা হয়েছে, ম্যাচের ভিডিও ফুটেজে এমন কয়েকটি মুহূর্ত রয়েছে, যেখানে রেফারির সিদ্ধান্ত স্পেনের পক্ষে গেছে এবং তাতে ম্যাচের গতিপথ বদলে যায়। এর ফলে আর্জেন্টিনার খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এতে ফিফার কাছে ফাইনালের রেফারিং নিয়ে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের অভিযোগ তুলে ম্যাচটি পুনরায় আয়োজনের বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়েছে। পিটিশনে বলা হয়েছে, এটি শুধু আর্জেন্টিনার স্বার্থে নয়, বরং বিশ্ব ফুটবলে ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থেও প্রয়োজন।

প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে ৬৭ হাজার ৫০০-এর বেশি মানুষ ওই পিটিশনে স্বাক্ষর করেছেন।

তবে ফুটবলের বর্তমান আইন ও ফিফার বিধিমালা অনুযায়ী, কেবল অনলাইন পিটিশনের ভিত্তিতে কোনো বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের সুযোগ নেই। ব্যতিক্রমী ও বিশেষ পরিস্থিতিতে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতির ভিত্তিতেই কেবল এমন সিদ্ধান্ত বিবেচনায় আসতে পারে।

সূত্র: গোল ডটকম

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com