বার্সেলোনাকে হারিয়ে পিএসজির টানা তৃতীয় জয়

Oct 21, 2026 - 10:28
 0  0
বার্সেলোনাকে হারিয়ে পিএসজির টানা তৃতীয় জয়

বার্সেলোনার অপরাজিত যাত্রা থামিয়ে চ্যাম্পিয়নস লিগে দাপট ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে ৪-২ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল। শেষ দিকে ভিতিনিয়া ও ফাবিয়ান রুইজের গোলেই নিশ্চিত হয় প্যারিসের জয়। এই জয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় টানা তৃতীয় জয় তুলে নিল পিএসজি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। ম্যাচের প্রথম দিকেই খভিচা কাভারাস্খেলিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ৩৮ মিনিটে লামিনে ইয়ামালের ভুলে বল পেয়ে দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে পিএসজিকে এগিয়ে দেন দেজিরে দুয়ে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় বার্সেলোনা। ফেরমিন লোপেজের পাস ধরে বক্সে ঢুকে গোল করেন তরুণ জাভি এসপার্ট। কিন্তু কর্নার থেকে লুকাস হার্নান্দেজের হেডে আবার এগিয়ে যায় স্বাগতিকেরা। বার্সার আশা অবশ্য শেষ হয়নি। উঁচু হয়ে আসা বল কাজে লাগিয়ে ২-২ করেন ইয়ামাল।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ভিতিনিয়া। শেষ দিকে ফাবিয়ান রুইজের গোলে জয় নিশ্চিত হয় পিএসজির।

এই হারে মৌসুমের শুরুতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর প্রথমবার হারের মুখ দেখল বার্সেলোনা। অন্যদিকে পিএসজি টানা সাত ম্যাচ জিতে ইউরোপের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com