বাচসাস নির্বাচন ২০ নভেম্বর

Oct 21, 2026 - 10:17
 0  0
বাচসাস নির্বাচন ২০ নভেম্বর

ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২০ নভেম্বর (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। গত ৮ অক্টোবর নির্বাচন কমিশন ও কার্যনির্বাহী পরিষদের যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশনারদের সঙ্গে বাচসাসের কার্যনির্বাহী কমিটির এক যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়। এ সময় বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ বলেন, “বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে আমাদের দায়িত্ব স্থানান্তর করেছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ। আমরা এই কমিটির সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব।”

নির্বাচন নিয়ে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে উল্লেখ করে বাচসাসের ২০২৪-২০২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল যৌথ প্রতিক্রিয়ায় বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই মুখিয়ে আছেন আগ্রহভরে। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে এবারও উৎসবমুখর পরিবেশে একটি জমজমাট ও উপভোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বাচসাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত দিনে জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। যৌথসভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, নির্বাহী সদস্য সাজু আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। এ ছাড়া নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com