বছরজুড়ে রাসূলের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান জামায়াত আমিরের

Aug 25, 2026 - 00:02
 0  2
বছরজুড়ে রাসূলের সীরাত চর্চা ও অনুসরণের আহ্বান জামায়াত আমিরের

রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন ও চরিত্র নিয়ে বছরজুড়ে ব্যাপকভাবে আলোচনা, চর্চা ও অনুসরণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার এক বিবৃতিতে তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।

 

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য ‘রাহমাতুল্লিল আলামীন’ হিসেবে প্রেরণ করেছেন। অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং মানবজাতির চূড়ান্ত মুক্তির একমাত্র পথ তাঁর নির্দেশিত আদর্শ অনুসরণ করা।

তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের বাস্তব প্রতিফলনই পবিত্র কুরআন। তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও পথপ্রদর্শক। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও আন্তর্জাতিক সম্পর্কসহ জীবনযাপনের সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি এবং ইহকালীন ও পরকালীন সাফল্য অর্জন সম্ভব নয়।

 জামায়াত আমির বলেন, সীরাতুন্নবী (সা.) গভীরভাবে অধ্যয়ন, প্রজ্ঞা বা হিকমাহর সঙ্গে তা মানুষের কাছে তুলে ধরা এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা প্রতিটি মুসলিমের অবশ্য কর্তব্য। এই চর্চাকে কোনো নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর অব্যাহত রাখতে হবে।

 তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনকে সীরাতের ওপর আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে দেশবাসীকে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হওয়ার তাগিদ দেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com