ফিফা সভাপতির দৌড়ে আগ্রহী নন উয়েফা প্রধান

Aug 24, 2026 - 12:48
 0  2
ফিফা সভাপতির দৌড়ে আগ্রহী নন উয়েফা প্রধান

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর স্থলাভিষিক্ত হতে ‘আগ্রহী নন বলে জানিয়েছেন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার(উয়েফা) প্রধান আলেকজান্ডার সেফেরিন। তবে তিনি বলেছেন, তীব্র সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতিকে হয় পদত্যাগ করতে হবে, অন্যতায় মার্চ মাসে নেতৃত্বের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

বিশ্বকাপের একটি স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর থেকেই বির্তক পিছু ছাড়ছে না জিয়ান্নি ইনফান্তিনোর। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে তার ওপর চাপ বাড়ছে। এছাড়াও ইউরোপীয় ফুটবলের তদারককারী সংস্থা উয়েফা ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকি দিয়েছে এবং বেশ কয়েকটি মহাদেশীয় ও জাতীয় ফেডারেশনও ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।

তবে বিশ্ব ফুটবলের প্রধান হিসেবে ইনফান্তিনোর জায়গা নেওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সেফেরিন। ৫৮ বছর বয়সী এই স্লোভেনীয় সোমবার (২৪ আগস্ট) ‘দ্য রেস্ট ইজ পলিটিক্স’ পডকাস্টে বলেন, আমি আগ্রহী নই কারণ দুটি কারণ রয়েছে। একটি কারণ হলো, আমি উয়েফাকে ভালোবাসি এবং এখানে কাজ করতে পছন্দ করি; আর আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে জীবনটা একটু উপভোগ করারও সময় আসে। আর দ্বিতীয় বিষয়টি হলো, এই পদের প্রতি আমার আগ্রহ না থাকলে আমার গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি থাকে।

ফিফার টুর্নামেন্ট পরিচালনার জন্য একটি কোম্পানিতে বেসরকারি বিনিয়োগ সংগ্রহের বিতর্কিত পরিকল্পনার কথা ইনফান্তিনো প্রকাশ করার পর থেকেই সেফেরিন তার কঠোর সমালোচনা করে আসছেন। তিনি এখন মনে করেন, ইনফান্তিনোর একসময়কার অটুট অবস্থান এখন হুমকির মুখে রয়েছে।

সেফেরিনের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের মার্চ মাসে মরক্কোতে অনুষ্ঠিতব্য পরবর্তী ফিফা কংগ্রেসে যদি ইনফান্তিনো পুনর্নির্বাচন চান, তবে তাকে হয় সরে দাঁড়াতে হবে, নতুবা নেতৃত্বের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। উয়েফার সাবেক সাধারণ সম্পাদক ইনফান্তিনো ২০১৬ সালে সেপ ব্লাটারের স্থলাভিষিক্ত হয়ে ফিফা সভাপতি হওয়ার সময় ইউরোপীয় দেশগুলোর ব্যাপক সমর্থন পেয়েছিলেন।

তবে সেফেরিন বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনার বিতর্ক শুরুর পর থেকে ইনফান্তিনোর সঙ্গে তার কোনো কথা হয়নি। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। উয়েফা প্রধান বলেন, দুটি বিকল্প রয়েছে। একটি বিকল্প হলো তিনি (ইনফান্তিনো) উপলব্ধি করবেন তার কোনো সমর্থন নেই। এই সমর্থন কেবল ভোটদানকারীদের রাজনৈতিক সমর্থন নয়, বরং ফুটবল সম্প্রদায়, ভক্ত, খেলোয়াড়, সাবেক খেলোয়াড় ও কোচদের রাজনৈতিক সমর্থনও এর অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় বিকল্পটি হলো মার্চ মাসে নির্বাচনে যাওয়া। সেক্ষেত্রে আমার ধারণা, তার বিরুদ্ধে একজন প্রতিদ্বন্দ্বী থাকবেন। অবশ্য তিনি কে হবেন, তা এখনও জানি না।

ইনফান্তিনোর পদের জন্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কনকাকাফ-এর প্রেসিডেন্ট ভিক্টর মন্টারলিয়ানি এবং এএফসি -র প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফাকে অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com