প্রেম-বিরহ আর দ্রোহের সুরে ছায়ানটে ‘অন্তর্দাহ’, গানে-নৃত্যে মানবিকতার বার্তা

Aug 11, 2026 - 22:47
 0  1
প্রেম-বিরহ আর দ্রোহের সুরে ছায়ানটে ‘অন্তর্দাহ’, গানে-নৃত্যে মানবিকতার বার্তা

সময়ের অস্থিরতা, শোক, প্রেম-বিরহ এবং অশুভের বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রত্যয়কে ধারণ করে রাজধানীর ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘অন্তর্দাহ—স্মৃতি দ্রোহ মিলন’। 

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় ‘গাই বাংলার গান পর্ষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ আয়োজনে গান, নৃত্য, আবৃত্তি, বাঁশি ও দলীয় সংগীতের মধ্য দিয়ে মানুষের অনুভূতি, যন্ত্রণা এবং সাংস্কৃতিক চেতনার নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘গাই বাংলার গান পর্ষদ’-এর মুখ্য সংগঠক ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, সংস্কৃতি মানুষের মনন, মূল্যবোধ ও মানবিকতাকে বিকশিত করে। সাম্প্রতিক সময়ে চারপাশে তৈরি হওয়া অসহিষ্ণুতা ও সাংস্কৃতিক শূন্যতার বিপরীতে দাঁড়ানোর প্রত্যয় থেকেই ‘অন্তর্দাহ’-এর আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, শোক, বেদনা কিংবা অস্থিরতার সময়ে সংস্কৃতিই মানুষকে মানুষের কাছে ফিরিয়ে আনতে পারে। গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে মানবিক বোধ ও শুভবোধ জাগিয়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

 আয়োজনে গান পরিবেশন করেন অলোক কুমার দাশ, ইউসুফ হাসান অর্ক, মৌমিতা বড়ুয়া ও অমিতা। মিউজিক্যাল ধ্রুপদ পরিবেশন করেন সবুজ, শান্ত ও কামরুল। নৃত্যে ছিলেন প্রান্তিক, প্লাবন্তি ইতি ও শান্তনা। আবৃত্তি করেন শামীম ও বেলায়েত। পাশাপাশি ছিল দলীয় সংগীতের পরিবেশনা। বাঁশিতে সুর তোলেন তপু দাস।

 আয়োজকদের মতে, সময়ের নানা অস্থিরতার মধ্যেও মানুষের মননে শুভবোধ ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com