প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু ৯ আগস্ট

Jul 28, 2026 - 08:47
 0  1
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু ৯ আগস্ট

আগামী ৯ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’।

প্রধানমন্ত্রী তারেক রহমান ওইদিন রবিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে মাউশির নির্ধারিত নীতিমালার আলোকে রেজিস্ট্রেশন ফরম পূরণপূর্বক সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের অগ্রায়ণপত্রসহ গঠিত ফুটবল টিম গঠন করে আগামী ৭ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট জমা দিতে বলা হয়েছে।

প্রতিযোগিতার ফরম ও কাগজপত্রের ধাপভিত্তিক প্রক্রিয়াকরণ বিষয়ে বলা হয়েছে, উপজেলা পর্যায়ে বিজয়ী দলের সকল কাগজপত্র জেলা পর্যায়ে, জেলা পর্যায়ের বিজয়ী দলের কাগজপত্র অঞ্চল পর্যায়ে এবং অঞ্চল পর্যায়ের বিজয়ী দলের যাবতীয় কাগজপত্র জাতীয় পর্যায়ে পাঠাতে হবে।

প্রতিযোগিতার নীতিমালা, সময়সূচি এবং রেজিস্ট্রেশন ফরমসহ যাবতীয় তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে (www.dshe.gov.bd) প্রকাশ করা হয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com