দশ বছর পর সিনেমায় ফিরছেন গোবিন্দ
প্রায় দশ বছর পর সিনেমায় ফিরছেন নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ। সম্প্রতি তিনি দুটি নতুন সিনেমার নাম প্রকাশ করেছেন। সিনেমা দুটির নাম ‘রূƒপা’ ও ‘দুনিয়াদারি’। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা দুটির পোস্টার প্রকাশ করেছেন তিনি। পোস্টে লিখেছেন, ‘এখন আমি প্রস্তুত’। সংক্ষিপ্ত এই বার্তাতেই নতুন উদ্যমে অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুটি সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতির পর দর্শকদের সামনে ফিরবেন গোবিন্দ।
তবে সিনেমাগুলোর গল্প, পরিচালক, সহশিল্পী কিংবা মুক্তির তারিখ স¤পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গোবিন্দ একসময় বলিউডের সবচেয়ে জনপ্রিয় বাণিজ্যিক তারকাদের একজন ছিলেন। কমেডি, নাচ এবং অনবদ্য টাইমিংয়ের কারণে তিনি ‘হিরো নম্বর ওয়ান’ নামে পরিচিতি পান। ‘কুলি নম্বর ওয়ান’, ‘রাজা বাবু’, ‘সাজন চলে সসুরাল’, ‘দুলহে রাজা’, ‘হাসিনা মান জায়েগি’, ‘জোড়ি নম্বর ওয়ান’ এবং ‘পার্টনার’-এর মতো একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।
তবে গত এক দশকের বেশি সময় ধরে বড় পর্দায় গোবিন্দকে খুব একটা দেখা যায়নি। মাঝেমধ্যে টেলিভিশন অনুষ্ঠান, রিয়েলিটি শো কিংবা ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে আলোচনায় এলেও নতুন সিনেমায় দেখা যায়নি। সম্প্রতি ‘দুনিয়াদারি’ সিনেমার নাচের মহড়ার একটি ভিডিও প্রকাশ করে তিনি প্রত্যাবর্তনের আভাস দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে দুটি সিনেমা নিয়ে ফেরার ঘোষণা দিয়েছেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0