চাঁদপুরে দুই বেকারিকে জরিমানা
চাঁদপুরে বিএসটিআই এর অভিযানে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয় ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চাঁদপুর সদর উপজেলা একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআই হতে মান সনদ গ্রহণের আবেদন ব্যতীত সুইটমিট, ফার্মেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেক পণ্য বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপনের অপরাধে এই জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে চাদপুর পৌরসভাধীন ইলিশ চত্তর এলাকার কাশ্মীরি সুইটস অ্যান্ড লাইভ বেকারি ও মিশন রোডস্থ আরাবিয়ান সুইটস অ্যান্ড পেশ্ট্রি শপকে বিএসটিআই আইন- ২০১৮ এর ৩১ ধারায় প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রহমাত উল্লাহ"র নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয় এর ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল।
জনস্বার্থে বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0