খুনি হাসিনা ফিরবে না, তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হবে: আবু হানিফ

Jul 13, 2026 - 01:46
 0  2
খুনি হাসিনা ফিরবে না, তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হবে: আবু হানিফ

খুনি হাসিনা দেশো ফিরবে না,তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হবে,বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদ এর মুখপাত্র আবু হানিফ। রোববার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশ ছেড়ে পালিয়েছিলো খুনি শেখ হাসিনা। ভারতে পালতক থেকে বিভিন্ন সময় বিদেশি গণমাধ্যম কে সাক্ষাৎকার দিচ্ছে। গত কিছু দিন আগে রয়টার্স কে বলেছে আগামী ডিসেম্বর দেশে ফিরবে। আগামী ডিসেম্বর বলতে কত সালের ডিসেম্বর সেটা পরিষ্কার করেনি। তবে বাস্তবতা বলে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার নেতৃত্ব দেওয়া খুনি হাসিনা দেশে ফিরবে না। বরং এসব বক্তব্য দিয়ে নিজেকে আলোচনায় রাখা ও নিষিদ্ধ আওয়ামিলীগের নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা। শুধু শেখ হাসিনা নয়, নিষিদ্ধ আওয়ামিলীগের শীর্ষ নেতারাও পালিয়ে ভারতের আশ্রয়ে আছে। খুনি হাসিনা দেশে ফিরবে না,তাকে বিচারের আওতায় আনার জন্য ফেরানো হবে।

সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামিলীগ কে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের নিবন্ধনও স্থগিত রয়েছে। ফলে নিষিদ্ধ দল কোন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারবেনা।এই নিষিদ্ধ আওয়ামিলীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী জুলাই গণহত্যায় জড়িত ছিলো।সেই গণহত্যার বিচার চলমান রয়েছে। এই বিচারিক প্রক্রিয়া আওয়ামীলীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত কমিটি বলেছে আওয়ামিলীগ মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধ করেছে।

খুনি হাসিনা কিংবা তার সহযোগীরা যতই বলুক দেশে ফিরবে, বাস্তবে তার কোন সম্ভাবনা নাই। তবে এই খুনিদের অনেকের মৃত্যুদন্ডের রায় হয়েছে কিংবা হবে। যেহেতু ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী এই খুনিদের ফিরিয়ে আনা হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com