কুর্মিটোলা হাসপাতালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বাস, নিহত ১

Jul 26, 2026 - 11:47
Jul 26, 2026 - 11:49
 0  3
কুর্মিটোলা হাসপাতালে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল বাস, নিহত ১

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভেতরে ঢুকে পড়ে। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাতে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বাসটি হাসপাতালের প্রধান ফটকের পাশের গ্যাস কন্ট্রোল রুমের দেয়ালে সজোরে ধাক্কা দিলে দেয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালেই ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। হাসপাতাল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমটি ভেঙে গেছে।

ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এসআই মানিক গণমাধ্যমকে জানান, আমরা প্রায় ৪০ মিনিট আগে খবর পেয়েছি। একজন মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে আহতের সংখ্যা জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা কাজ করছেন।

বিস্তারিত আসছে...

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com