এবার জ্বালানি সংকট সমাধানে পাল্টা চ্যালেঞ্জ রাশেদ প্রধানের

Aug 17, 2026 - 01:07
 0  2
এবার জ্বালানি সংকট সমাধানে পাল্টা চ্যালেঞ্জ রাশেদ প্রধানের

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্যে সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে দেওয়া চ্যালেঞ্জের কড়া জবাব দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি রাশেদ প্রধান। সরকারের এই আহ্বানকে একপ্রকার 'ব্যর্থতার স্বীকারোক্তি' হিসেবে উল্লেখ করে বিদ্যুৎ সংকটের টেকসই রূপরেখা পেশ করতে অবিলম্বে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ প্রধান ক্ষোভ প্রকাশ করে লিখেন, সরকারের মূল কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, বরং দেশের জনগণের কাছে নিজেদের কাজের জবাবদিহি করা। সরকার যখন সমস্যা সমাধানে নিজেদের অপারগতা প্রকাশ করে বিরোধী দলকে আহ্বান জানিয়েছে, তখন বিরোধী দল সেই চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত।

তিনি জোর দিয়ে বলেন, বিরোধীদলীয় নেতার আহ্বানে সাড় দিয়ে অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হোক। ইনশাআল্লাহ, জাতীয় সংসদেই সংকট সমাধানের সঠিক ও বাস্তবসম্মত রূপরেখা বিরোধী দলের পক্ষ থেকে পেশ করা হবে।

সচিবালয়ে স্মারকলিপি প্রদানের স্মৃতি উল্লেখ করে রাশেদ প্রধান বলেন, “গত ৬ আগস্ট বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াতের নেতৃত্বে সমস্যা সমাধানের ১১ দফা দাবি নিয়ে আমরা সচিবালয়ে গিয়েছিলাম। কিন্তু সরকার সেই কাগজ গ্রহণ করার ন্যূনতম সৎ সাহস বা সৌজন্য দেখায়নি; উল্টো পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে দমন-পীড়ন চালিয়েছে।”

 এর আগে, বিরোধী দলের পক্ষ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি এক দীর্ঘ পোস্টে প্রধানমন্ত্রীর ছয় মাসের আলটিমেটামের জবাবে সুনির্দিষ্ট ৪টি প্রস্তাব ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com