ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন

Aug 2, 2026 - 22:12
 0  1
ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন

ইরানের অবকাঠামোয় পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। ব্যারেলপ্রতি তেলের দাম কমেছে ৪ ডলারের বেশি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশ সময় সোমবার ভোর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ৪.০৮ ডলার বা ৪.৬৪ শতাংশ কমে ৮৩.৮৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪.০১ ডলার বা ৪.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮০.৬৬ ডলারে।

এর আগে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। গত মাসে যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে হামলা শুরু করা এবং ওমান সংলগ্ন সমুদ্রসীমায় একাধিক তেলবাহী ট্যাঙ্কারে ইরানের বাহিনীর আক্রমণের পর বিশ্ববাজারে উভয় ধরনের জ্বালানি তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সামরিক সংঘাত এড়ানোর আভাস মেলায় তেল সরবরাহে বিঘ্ন ঘটার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত অনেকটাই কেটে গেছে। তারই ইতিবাচক প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com