২২ বছরের যুবতী পূর্ণিমা! ছবি দেখে ক্রাশ খেয়েছে পিতা-পুত্র দু'জনেই

Aug 17, 2026 - 01:16
 0  1
২২ বছরের যুবতী পূর্ণিমা! ছবি দেখে ক্রাশ খেয়েছে পিতা-পুত্র দু'জনেই

সময় যেন থমকে আছে ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার কাছে। গতকাল রোববার মধ্যরাতে সামাজিক মাধ্যমে বেগুনি রঙের আভিজাত্যপূর্ণ শাড়িতে কয়েকটি স্নিগ্ধ ছবি প্রকাশ করতেই নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে দারুণ উচ্ছ্বাস। 

ছবিতে রাজকীয় বেগুনি রঙের সিল্ক শাড়িতে ধরা দিয়েছেন পূর্ণিমা। শাড়ির পাড় ও আঁচলে সোনালি ও রঙিন সুতোর নকশা, আর পুরো জমিনজুড়ে ছোট ছোট সোনালি বুটি-সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও রুচিশীলতার ছাপ। আয়নার সামনে দাঁড়িয়ে লাজুক হাসি আর নিচু চোখে পূর্ণিমার মুগ্ধতা যেন আরও বাড়িয়ে তুলেছে এই লুক। 

পূর্ণিমার নতুন এই লুক প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভেসে যাচ্ছে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য বাক্স। কেউ তাঁর সৌন্দর্যকে সময়ের ঊর্ধ্বে বলছেন, আবার কেউ মজার ছলে টেনে আনছেন প্রজন্মের প্রসঙ্গ।

 এক ভক্ত মন্তব্য করে লিখেছেন, আমার বাবার ক্রাশ ছিলেন, এখন উনি আমার ক্রাশ!" আরেকজনের মন্তব্য, "পূর্ণিমা কখনো বুড়ি হবে না, বুড়া হবো আমরা। 

অন্য এক ভক্ত লিখেছেন, "বয়স আসলে মানুষের কাছে কেবলই একটা সংখ্যা। আবার এক অনুরাগীর রসাত্মক আক্ষেপ, "আমি বুড়া হয়ে গেলাম, আর উনি এখনো সেই ২২ বছরের যুবতী! 

ভক্তদের এসব মন্তব্যের উত্তর যেন একটাই-বয়সের সংখ্যা প্রতিবছর বাড়লেও রূপালি পর্দার এই তারকার রূপ ও নান্দনিক আবেদন এখনও আগের মতোই অমলিন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com