রোমাঞ্চকর প্রথম টেস্টে পাকিস্তানকে ৯০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
উইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিডের পথে ছিল পাকিস্তান। তবে ৩৬ রানে ৬ হারিয়ে উল্টো স্বাগতিকদের দিয়ে বসে লিড।দ্বিতীয় ইনিংসেও বোলারদের কল্যাণে উইন্ডিজের অল্পতেই গুটিয়ে ফেলার সম্ভাবনা জাগিয়েছিল বাবর আজমের দল।তবে শেষ তিন উইকেট তুলতে ৯০ রানের বেশি খরচ করে এই দফায়ও ম্যাচের লাগাম টানতে ব্যর্থ দলটি। দফায় দফায় সুযোগ হারানো পর ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে।
ত্রিনিদাদ টেস্টে পাকিস্তানকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিসে উইন্ডিজের ৩১১ রানের জবাবে ২৪৪ রানে ৪ উইকেট থাকা পাকিস্তান গ্রেভসের বোলিং তোপে অলআউট হয় ২৮২ রানে।দ্বিতীয় ইনিংস বিপর্যয় সামলে ১৮১ রানে গিয়ে থামে স্বাগতিকেরা।জবাব দিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২০ রানে অলআউট হয় বাবর আজমের দল।
দারুণ এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।.
তৃতীয় দিনে উইকেট পড়েছিল ১৪ টি। চতুর্থ দিনে দুই সেশনের কিছু বেশি খেলায় পড়েছে ১৩টি।পুরো ম্যাচে ৪০ উইকেটের সবকটি নিয়েছেন পেসররা।
তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমির মন্থর ও অসমান বাউন্সে চতুর্থ ইনিংসের রান তাড়া যে মোটেও সহজ হবে না সেটি অনুমান করা যাচ্ছিল।চতুর্থ দিন ১২৬ রানে ৭ উইকেট নিয়ে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিন এদিন অল আউট হওয়ার আগে আরও গুরুত্বপূর্ণ ৪৬ রান যোগ করে।আগের দিন ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে খেলতে নামা শামার জোসেফ(৩৮) ও কিমার রোচ(১৮) অষ্টম উইকেটে দ্রুত আরও ২৮ রান যোগ করেন। তবে মোহাম্মদ আব্বাস বোলিংয়ে এসেই ভাঙ্গেন ৬১ রানের এই জুটি। ক্যারিবিয়ানদের শেষ দুটি উইকেটও শিকার করেছেন এই পাকিস্তানি পেসার।লোয়ার অর্ডারের কল্যাণে পাকিস্তানের সামনে ২১১ রানের লক্ষ্য দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।
রান তাড়ায় নেমে নেমে প্রথম ওভার থেকেই ক্যারিবীয় পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। মাত্র ৩ রানে ওপেনার ইমাম-উল-হাক বিদায় নেওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের টপ অর্ডার। লাঞ্চের আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।
লাঞ্চের পরেও চলতে থাকে ধারাবাহিক ক্রিকেটের পতন।বাবর আজম শেষ পর্যন্ত লড়ে গেলেও অপর প্রান্তের ব্যাটাররা ছিলেন কেবলই আসা-যাওয়ার মিছিলে। একপর্যায়ে মাত্র ৭১ রানেই ৯ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন স্কোরের লজ্জাজনক রেকর্ডের মুখোমুখি দাঁড়িয়েছিল পাকিস্তান। তবে শেষ উইকেটে বোলার মোহাম্মদ আব্বাসকে সাথে নিয়ে বাবর আজম ৪৯ রানের একটি প্রতিরোধ গড়ে বিপর্যয় কিছুটা সামাল দেন। বাবর আজম ১০৭ বলে ৯টি চারের সাহায্যে ৫৮ রান করে অপরাজিত থাকলেও দলের হার এড়াতে তা যথেষ্ট ছিল না। আব্বাস করেন ২৩ রান।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংস: ৩১১/১০ (হোপ ৯২, হজ ৮৪; আলী ৪/৫০, আব্বাস ৩/৬৩) ও দ্বিতীয় ইনিংস: ১৮১/১০ (জোসেফ ৩৮; আব্বাস ৫/২২)।
পাকিস্তান: প্রথম ইনিংস: ২৮২/১০ (মাসুদ ১০৯, ইমাম ৬৩; গ্রিভস ৫/২৭) ও দ্বিতীয় ইনিংস: ১২০/১০ (বাবর ৫৮; সিলস ৫/২০)।
ম্যাচসেরা: জাস্টিন গ্রিভস (ওয়েস্ট ইন্ডিজ)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯০ রানে জয়ী।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0