যুদ্ধের উত্তেজনার মাঝেই ভূমিকম্পে কাঁপল ওমান

Jul 18, 2026 - 05:12
 0  1
যুদ্ধের উত্তেজনার মাঝেই ভূমিকম্পে কাঁপল ওমান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই উপসাগরীয় দেশ ওমানে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহ থেকে প্রায় ১৯৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের তলদেশে। শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য জানিয়েছে সউদী ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে সউদী আরবের জাতীয় ভূকম্পন নেটওয়ার্কে কম্পনটি রেকর্ড করা হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ওমানের ধোফার গভর্নরেটের উপকূলসংলগ্ন আরব সাগর।

প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com