মঞ্চে শোনালো আহমদ ছফার ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’
“নিয়ে চল আমাকে সেই বিজ্ঞ বিষাণের জীবনের একেবারে একান্তে, যারা বোঝে আলো-ছায়ার রহস্য, নদীর গতিধারার সঙ্গে যাদের দীর্ঘ পরিচয়...” — আহমদ ছফার ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’ যেন প্রকৃতি, জীবন ও মানুষের গভীর সম্পর্কের এক দার্শনিক অন্বেষণ। সেই ভাবনাকেই আবৃত্তি ও মঞ্চপরিকল্পনার মধ্য দিয়ে দর্শকের সামনে তুলে ধরেছে চারুকণ্ঠ আবৃত্তি সংসদের আবৃত্তি শিল্পীরা।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তনে এই পরিবেশনা হলভর্তি দর্শক পুরো সময় জুড়ে উপভোগ করেন।
প্রযোজনাটিতে প্রকৃতির ভাষা বোঝা মানুষের জীবনবোধ, অভিজ্ঞতা ও মাটির সঙ্গে নিবিড় সম্পর্কের কথা উঠে আসে। “আকাশের পূর্বে রামধনু দেখলে যারা বন্যার আশঙ্কায় শঙ্কিত হয়” কিংবা “ধূসর জলবাহী মেঘ দেখে বোঝে ফুটি ফুটো মাঠের যন্ত্রণা”—এই চিত্রকল্পের মধ্য দিয়ে প্রকৃতি ও মানুষের পারস্পরিক নির্ভরতার গভীর অনুভব প্রকাশ পেয়েছে। সেই অনুভবের পরিণতিতে আসে বৃষ্টির প্রত্যাশা—“অবসান, নামবে বৃষ্টি অঝোর ধারায়।”
আহমদ ছফার নিবেদন যারা আবৃত্তি করে শুনিয়েছেন তারা হলেন, জি এম মোর্শেদ, আনোয়ার পারভেজ, ফারজানা রোজী, পদ্মাবতী দেবী, সুলতানা পারভীন শিমুল ও সাফিন মুরাদ।
নির্দেশনা দিয়েছেন আনোয়ার পারভেজ।
মঞ্চ পরিকল্পনায় ছিলেন জি এম মোর্শেদ এবং পোশাক পরিকল্পনা করেছেন ফারজানা রোজী। আবহসংগীত ও আলোকবিন্যাসে ছিলেন ওয়াহিদ আনসার হিল্লোল এবং আলোক প্রক্ষেপণে কাইসুর রহমান। আলোকচিত্রে জুলকার নাঈন, শব্দ নিয়ন্ত্রণে সমীর সাউন্ড এবং প্রচারে সাফিন মুরাদ।
প্রযোজনাটির ব্যবস্থাপনায় ছিলেন প্রশান্ত অধিকারী এবং প্রযোজনা উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন অধিকারী। পোশাক সরবরাহ করেছে ত্রিপূর্ণা।
অভ্যর্থনা ও মিলনায়তন ব্যবস্থাপনায় ছিলেন ঝিনুক হালদার, ফয়েজ আহমেদ, সুমাইয়া মাহজাবীন তিথি, জেসমিন আরা সাঈদ দীপা, মাসুম আহমেদ, গুলশান আরা লুনা, তাবাসসুম মুন্নী, মাঈন উদ্দীন, পারভেজ হোসেন প্রিন্স, আসমা মালিহা, ফারাহ জাবীন, এম. মুবাশশিরুল হক, জহিরুল ইসলাম, মো. ফরিদ আলম, ইশতাকুর রহমান, ইশোর দুলন, মাহমুদুল হাসান, মো. বাদশা ও বীরেশ্বর টি বিজয়।
এই আবৃত্তি শোনে একজন বললেন, আহমদ ছফা'র লেখা কাব্যগ্রন্থ - 'জল্লাদ সময়' ও 'দুঃখ দিনের দোহা' নিয়েও কাজ হতে পারে। এটা কোথাও পরিবেশিত হয় কিনা তা জানার চেষ্টাও করেন তিনি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0