বিএনপির অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে: হাসনাত

Oct 19, 2026 - 12:32
Oct 19, 2026 - 12:32
 0  2
বিএনপির অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে: হাসনাত

বিএনপির অ্যাক্টিভিস্টদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পোস্টে তিনি প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া আলোচনা এবং পরে সেই সিদ্ধান্তের খবরকে ‘ভুয়া’ বলা নিয়ে ব্যঙ্গ করেছেন।

রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া।’

তিনি আরও লেখেন, ‘এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে সেটি।’

ইশরাক হোসেনের দলের ভেতরের সমর্থকদের নিয়েও মন্তব্য করেন হাসনাত, ‘মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।’

পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পূর্ণমন্ত্রী পার্থের পদত্যাগ দাবি করার পরামর্শ দেন। পাশাপাশি ইশরাকের পদত্যাগ নিয়ে তৈরি হওয়া খবরের পেছনে পার্থের কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com