ফাইনালের টিকিট সর্বনিম্ন ১০ হাজার ডলার

Jul 19, 2026 - 08:59
 0  1
ফাইনালের টিকিট সর্বনিম্ন ১০ হাজার ডলার

শেষ মুহূর্তে লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেনের মধ্যকার ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখতে টিকিটের দাম ১০ হাজার থেকে ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছেছে।

ফিফার অফিশিয়াল টিকিট পুনর্বিক্রয় সাইটে শনিবার সকালে সবচেয়ে কম দামের টিকিট ছিল ৬,৪১১.২৫ ডলার, যা গোলপোস্টের পেছনে মধ্যম সারির আসনের জন্য নির্ধারিত ছিল। তবে দুপুরের মধ্যেই সেসব টিকিট বিক্রি হয়ে যায়।

এরপর স্টেডিয়ামের ওপরের গ্যালারির কোণার আসনের টিকিটের মূল্য প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু হয়। মাঠের আরও কাছাকাছি বসে খেলা দেখতে চাইলে দর্শকদের প্রায় ১৬ হাজার ডলার খরচ করতে হবে। আর হসপিটালিটি আসনের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলার।

এছাড়া সিটগিক ও স্টাবহাব এর মতো টিকিট বিক্রয় প্ল্যাটফর্মেও ওপরের গ্যালারির টিকিটের দাম প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু হয়েছে। নিচের গ্যালারির কিছু আসনের মূল্য ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠেছে।

অনেকের কাছেই এই বিপুল অর্থ ব্যয় সার্থক মনে হতে পারে, কারণ তারা একদিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত লিওনেল মেসিকে ইতিহাস গড়ার লড়াইয়ে দেখতে পারবেন, অন্যদিকে ফুটবলের অন্যতম উজ্জ্বল উদীয়মান তারকা লামিন ইয়ামালের পারফরম্যান্সও উপভোগ করতে পারবেন।

আর্জেন্টিনা এবার তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা এবং টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামছে। সর্বশেষ টানা দুটি বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল- ১৯৫৮ ও ১৯৬২ সালে। অন্যদিকে স্পেন এখন পর্যন্ত একবারই বিশ্বকাপ জিতেছে, ২০১০ সালে।

বিশ্বকাপের আগে ফিনালিসিমা ম্যাচে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। মার্চ মাসে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচটি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে শেষ পর্যন্ত বাতিল করা হয়।

 

সূত্র: বাসস

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com