প্রেসিডেন্ট নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

Aug 11, 2026 - 22:09
 0  1
প্রেসিডেন্ট নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার এই অধিবেশন বসবে। সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট এই অধিবেশনের আহ্বান জানিয়েছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না। ভোট দিলে তাদের সদস্যপদ বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) মো. মনির হোসেন তথ্য জানান। সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ আগস্ট বিকেল ৫টায় জাতীয় সংসদের সংসদ কক্ষে অধিবেশন অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এই অধিবেশন শুরু হবে আগামী ২৭ আগস্ট। এর আগে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বর্তমান সরকারের সময়ে আগে দুটি অধিবেশ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবশেষ বাজেট অধিবেশনটি গত ১৫ জুলাই সমাপ্ত হয়। চলতি মেয়াদে বিএনপি সরকারে প্রথম বাজেটের অধিবেশনটি শুরু হয়েছিল গত ৭ জুন। বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪টি কার্যদিবসে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয় যাতে ৩১৬ জন সংসদ-সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া ১০টি সরকারি বিল পাস হয়েছে। ১৫ জুলাই ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশন সমাপনী সংক্রান্ত প্রেসিডেন্ট (সাবেক) মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। পরে ২৪ জুলাই প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম অধিবেশন আহ্বান করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। এদিকে এরইমধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপ জি কে গউছ, হুইপ রকিবুল ইসলাম বকুল, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ আখতারুজ্জামান মিয়া, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান অংশগ্রহণ করেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ভারপ্রাপ্ত স্পীকার কায়সার কামাল বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে প্রেসিডেন্ট নির্বাচন-২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। গতকাল জাতীয় সংসদের কেবিনেট কক্ষে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের চিফ হুইপ এসব কথা বলেন। সভায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ক সভার কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ নিশ্চিত করা হয়। বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে যাবতীয় লজিস্টিক সাপোর্ট এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ প্রদান করা হয়। পরে সংবাদ সম্মেলনে চিফ হুইপ বলেন, ভোট গ্রহণ হবে সংসদের মধ্যে এবং বুথটা থাকবে। বুথ বলতে এটা বক্স থাকবে সংসদের মধ্যে। সংসদ সদস্যরা তাঁদের বিভক্তি অনুযায়ী, তাদের আসন নম্বর অনুযায়ী, জাতীয় নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে ৩৪৯টি ভোট দেওয়া হলে নির্ধারিত সময়ের আগে ফলাফল তৈরির প্রস্তুতি নেওয়া হবে। আর যদি দেখা যায় একটা ভোট বাকি আছে, তার জন্য আমরা বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করব। ৫টার পর আমরা ফলাফল ঘোষণা করব। তিনি বলেন, (ভারপ্রাপ্ত) প্রেসিডেন্ট,সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং (ভারপ্রাপ্ত) স্পিকারের ভোট দেওয়ার সময়টি সরাসরি সম্প্রচার করা হবে। এরপর ভোট শেষের পর গণনা থেকে শুরু করে ফলাফল হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচার করা যাবে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য স্পিকারের পরামর্শে একদিনের বৈঠক ডাকবেন সিইসি উল্লেখ করেন চিফ হুইপ। বিএনপির প্রার্থী কবে চূড়ান্ত হবে এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করলে আমরা সবাই জানতে পারব। মনোনয়ন ফরম দাখিলের সময়ই আমরা সবাই জানব। নির্বাচনে বিরোধী দলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন এবং আমরা দেশবাসীকে রাজনৈতিক অবস্থানটাও জানান দিতে চাই।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com