পশ্চিম তীরে ধরপাকড় ও অভিযান জোরদার করেছে ইসরাইল

Aug 11, 2026 - 23:07
 0  0
পশ্চিম তীরে ধরপাকড় ও অভিযান জোরদার করেছে ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরে ধরপাকড়, অভিযান, স্থাপনা গুঁড়িয়ে দেওয়া ও জমি দখলের কার্যক্রম অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা।

মঙ্গলবার পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়, বেথলেহেম, জেনিন, রামাল্লাহ, কালকিলিয়া ও অধিকৃত পূর্ব জেরুজালেমে ২৩ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে।

রামাল্লাহর পশ্চিমে অবস্থিত বেইত সিরা গ্রামের ১৬ বছর বয়সী ফিলিস্তিনি আহমেদ থায়ের আত্তা আল-হাজ্জকেও আটক করা হয়েছে। তিনি প্রতিবন্ধী বলে জানিয়েছে ওয়াফা।

ইসরাইলি বাহিনীর অভিযানের সময় ফিলিস্তিনিদের মালিকানাধীন ১২টি গুদাম ও কৃষি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া হেবরনের দক্ষিণে মাসাফের ইয়াত্তায় একটি স্কুল, কয়েকটি বাড়ি ও অন্যান্য স্থাপনা ধ্বংসের নোটিশ দেওয়া হয়েছে।

গত মাসে বসতি স্থাপনকারীদের একটি অভিযানের সময় প্রতিরোধ করতে গিয়ে গুলিতে নিহত হন ফারুক রমাদান। মঙ্গলবার ইসরাইলি বাহিনী তার বাড়িও গুঁড়িয়ে দিয়েছে।

নাবলুসের কাছে বুরকা শহরে ইসরাইলি বাহিনীর অভিযানে ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি।

এদিকে নাবলুসের কাছে কয়েকটি ফিলিস্তিনি গ্রামে ঢুকে অভিযান চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। আওয়ার্তা এলাকায় ধর্মীয় উপাসনাস্থলগুলোর কাছেও তারা অভিযান চালিয়েছে।

এ ছাড়া তুবাসের পূর্বে ইরজা এলাকায় একটি কৃষি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনীর ভারী যন্ত্র। ৬০ বর্গমিটার বা প্রায় ৬৪৬ বর্গফুট আয়তনের ওই স্থাপনাটি নির্মাণের অনুমতি না থাকায় ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com