নবম পে স্কেল: ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত বাড়বে?

Sep 6, 2026 - 04:59
 0  1
নবম পে স্কেল: ৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত বাড়বে?

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। যারা আগে অবসরে গেছেন এবং তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাদের জন্য স্বস্তিদায়ক এই পদক্ষেপে নিট পেনশন সর্বোচ্চ শতভাগ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে এই বৃদ্ধির হার সবার জন্য একরকম নয়—কম পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি, আবার তুলনামূলক বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার কম রাখা হয়েছে।

মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত এই সিদ্ধান্তে বর্তমান নিট পেনশনের পরিমাণের ভিত্তিতে পাঁচটি ধাপে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। এই অনুযায়ী, ৯ হাজার টাকা বা তার কম পেনশনে বৃদ্ধি হবে ১০০ শতাংশ; ৯,০০১ থেকে ২০ হাজার টাকার মধ্যে ৭৫ শতাংশ; ২০,০০১ থেকে ৩০ হাজার টাকায় ৬৫ শতাংশ; ৩০,০০১ থেকে ৪০ হাজার টাকায় ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি হলে বৃদ্ধির হার হবে ৫৫ শতাংশ।

এটি একটি উদাহরণ দিয়ে বোঝা যাক—কোনো অবসরপ্রাপ্ত কর্মচারীর বর্তমান মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা হলে, শতভাগ বৃদ্ধিতে তা হবে ১৮ হাজার টাকা। কারও পেনশন ২০ হাজার টাকা হলে ৭৫ শতাংশ বৃদ্ধিতে সেটি দাঁড়াবে ৩৫ হাজার টাকায়। ৩০ হাজার টাকা পেনশনভোগীর ক্ষেত্রে ৬৫ শতাংশ বৃদ্ধিতে তা হবে ৪৯ হাজার ৫০০ টাকা, এবং ৪০ হাজার টাকা পেনশনে ৬০ শতাংশ বৃদ্ধির ফলে তা দাঁড়াবে ৬৪ হাজার টাকায়। এর চেয়ে বেশি অর্থাৎ ৪০ হাজার ১ টাকা বা তদূর্ধ্ব পেনশনধারীদের জন্য প্রযোজ্য হবে ৫৫ শতাংশ বৃদ্ধির হার।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com