ঠাকুরগাঁওয়ে প্রেসিডেন্ট মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

Sep 6, 2026 - 04:59
 0  0
ঠাকুরগাঁওয়ে প্রেসিডেন্ট মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ঠাকুরগাঁও সফর।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তিনি ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন।

হেলিকপ্টার থেকে নামার পর প্রেসিডেন্ট মির্জা ফখরুল জেলা সার্কিট হাউসে যান। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এরপর কালীবাড়িতে নিজ বাসভবনে যান।

প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ শহরে জড়ো হয়েছেন। গুরুত্বপূর্ণ সড়ক ও কর্মসূচির স্থানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সফরসূচি অনুযায়ী, আজ বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্টের। সেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।

রাতে নিজ বাসভবনে আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশালী এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রেসিডেন্টের। এরপর তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রেসিডেন্টের এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে জেলার উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com