চুপ্পুর অসুস্থতায় স্বাস্থ্য সার্টিফিকেটের দরকার নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

Jul 24, 2026 - 08:18
 0  1
চুপ্পুর অসুস্থতায় স্বাস্থ্য সার্টিফিকেটের দরকার নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, চুপ্পুর অসুস্থতায় স্বাস্থ্য সার্টিফিকেটের দরকার নেই। শুক্রবার জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ আরো বলেন, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে, তিনি শারীরিকভাবে অসুস্থ। মাঝে মাঝে তিনি অচেতন হয়েছেন বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

চুপ্পুর পদত্যাগের সম্ভাবনার কারণে থাইল্যান্ডে সফর সংক্ষিপ্ত করে দুই দিন আগে আজ শুক্রবার দেশে ফিরেছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে ওই পদে নির্বাচন না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com