খানাখন্দকে ভরপুর শাহ কবির মাজার রোড এবং কসাইবাড়ি দক্ষিণখান রোড
৩/৪ বছর লাগিয়ে রাস্তার কাজ শেষ করলো। কিন্তু কেউ বলবে না যে রাস্তাটির কাজ শেষ হয়েছে এইযে কিছুদিন আগে। জি হ্যাঁ এইযে কয়েকদিন হলো রেললাইন থেকে চামুরখান ব্রিজ পর্যন্ত রাস্তাটির সম্পূর্ণ কাজ শেষ হয়েছে।
কিন্তু আপনি যদি এই রোডে চলাচল করেন তাহলে আপনি দেখতে পারবেন জায়গায় জায়গায় রাস্তাটি ডেবে গিয়ে ভেঙে গিয়েছে। ম্যানহোলের ঢাকনাগুলো প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে।
ঠিক একই অবস্থা কসাইবাড়ি রোডেরও।
আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই ৩/৪ বছর লাগিয়ে সাধারণ জনগণকে এত ভোগান্তি করিয়ে এই রাস্তা করে কি লাভ হলো যে জায়গায় জায়গায় এখনই ভেঙ্গে ভেঙ্গে গর্ত হয়ে আছে।
আমরা সাধারণ মানুষ অনেক আশায় ছিলাম যে রাস্তার কাজগুলো আর্মির তত্ত্বাবধানে হচ্ছে তাই অবশ্যই অনেক ভাল মানের এবং টিকসই রাস্তা হবে।
আমি জানি না এখনও রাস্তাগুলো সিটি কর্পোরেশনকে আর্মিরা বুঝিয়ে দিয়েছে কিনা! যদি বুঝিয়ে দিয়ে না থাকে তাহলে একটু ভেবে দেখুন যে কাজ শেষ করে রাস্তা বুঝিয়ে দেওয়ার আগেই এই অবস্থা হলে বুঝিয়ে দেওয়ার কয়েক মাস বা বছর পর এই রাস্তার কি অবস্থা হবে!
পরিশেষে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে এর প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে রাখলাম।
admin
আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই।
md.sumon71khobor@gmail.com