ইয়ামালকে সাবেক বার্সা ফুটবলারের সতর্কবার্তা

Sep 14, 2026 - 06:01
 0  1
ইয়ামালকে সাবেক বার্সা ফুটবলারের সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। পুরস্কার বিতরণীর এখনও প্রায় দেড় মাস বাকি থাকলেও সম্ভাব্য বিজয়ী নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা তুঙ্গে।

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পর এবার প্রকাশ্যেই নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার হিসেবে তুলে ধরেছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। তবে তার এই আত্মবিশ্বাসী মন্তব্য ভালোভাবে নেননি বার্সেলোনার সাবেক ডিফেন্ডার আবেলারদো ফার্নান্দেজ।

মুভিস্টার প্লাসের এক অনুষ্ঠানে ইয়ামাল বলেন, এবারের ব্যালন ডি’অরের জন্য তার চোখে সেরা দুই খেলোয়াড় হলেন কিলিয়ান এমবাপ্পে ও তিনি নিজে। নিজের অর্জন ও চলতি মৌসুমের সাফল্যের বিবেচনায় পুরস্কারটি পাওয়ার যোগ্য বলেও মনে করেন স্প্যানিশ এই তরুণ।

ইয়ামালের এমন মন্তব্যের সমালোচনা করেছেন আবেলারদো। তার মতে, নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাসী থাকা দোষের নয়, কিন্তু সেটি প্রকাশ্যে এভাবে বলা ঠিক নয়। আবেলারদো বলেন, ‘তুমি এটা মনে করতেই পারো, কিন্তু প্রকাশ্যে বলা উচিত নয়। আমার কাছে বিষয়টি ভালো লাগেনি, কারণ এতে তোমাকে ভালোভাবে উপস্থাপন করা হয় না।’

সাবেক এই বার্সা তারকার মতে, ইয়ামাল চাইলে আরও সংযত ভাষায় নিজের দাবিটা তুলে ধরতে পারতেন। তিনি বলেন, ‘তুমি বলতে পারতে, আমি হয়ত শক্তিশালী প্রার্থীদের একজন। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার কার হাতে উঠবে, সেটা তুমি নিশ্চিতভাবে জানো না।’

স্পেনের হয়ে ৫৪টি ম্যাচ খেলা আবেলারদো নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ হিসেবে লিওনেল মেসির কথাও টেনেছেন। তার দাবি, এত বড় তারকা হয়েও মেসিকে কখনো প্রকাশ্যে নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে এমন মন্তব্য করতে শোনা যায়নি।

আবেলারদোর ভাষায়, ‘লামিনের এই কথাগুলো আমার পছন্দ হয়নি। আমি কখনো মেসিকে এমন বলতে শুনিনি, অথচ সে ছিল ফুটবলের ঈশ্বর।’

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com