আপাতত দেশে ফিরছেন না মৌসুমী
প্রায় আড়াই বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। ২০২৩ সালের অক্টোবরে তিনি যুক্তরাষ্ট্রে যান। তিনি জানিয়েছেন, তার অসুস্থ মাকে সেবা করতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ফলে সহসা দেশে ফিরছেন না। মৌসুমী বলেন, দেশকে মিস করছি। কিন্তু এখন চাইলেই ফিরতে পারছি না। কবে ফিরতে পারব সেটাও এখন বলা যাচ্ছে না। অভিনয়ে ফিরতে পারব কিনা তাও জানি না। এখানে চাইলেই অভিনয় করতে পারছি না।
দেশে ফিরলে হয়ত অভিনয়ে ফিরব। মৌসুমী বলেন, এটা সত্য, প্রতি মুহূর্তে দেশকে ভীষণ মিস করি। মিস করি আমার নিজের পরিবার, চলচ্চিত্র পরিবারসহ আরও অনেককেই। সবাই ভালো থাকুক, এটাই প্রত্যাশা। এদিকে, দেশে ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি। তিনি যুক্তরাষ্ট্রে যাবেন কিনা, তা নিশ্চিত নয়।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0