আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

Oct 19, 2026 - 12:24
 0  1
আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ১৯ অক্টোবর সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। অষ্টমী ও কুমারী পূজা উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বাজুসের সভাপতি এনামুল হক খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজার দিন দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজার এই বিশেষ দিনে দেশের কোথাও স্বর্ণের দোকানে স্বাভাবিক কার্যক্রম চলবে না। এ সিদ্ধান্তের ফলে স্বর্ণ কেনাবেচার জন্য ক্রেতাদের সংশ্লিষ্ট দোকানগুলো বন্ধ থাকবে বলে বিবেচনায় রাখতে হবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে আজ সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাজুস। একইসঙ্গে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
admin আপনার আশেপাশের তথ্য, সংবাদ, সমস্যা, সম্ভবনা, প্রতিভা, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সংগীত, ব্যবসা, বানিজ্য প্রতিটি তথ্যের বিন্দু বিসর্গ তুলে ধরতে চাই। এই চেষ্টায় আপনাদের সাথে চাই, পাশে চাই, সহযোগীতা, পরামর্শ তথ্য চাই। md.sumon71khobor@gmail.com