আইএলটি২০-এ খেলতে যাচ্ছেন মিলার-ক্লাসেনরা
টোয়েন্টি(আইএলটি২০)-এর পঞ্চম আসর শুরু হবে। এতে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতের এই লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় নতুন টি-২০ লিগের সঙ্গে সময়সূচি নিয়ে সমন্বয়ের পর তারা চুক্তিবদ্ধ হয়েছেন। ২০২৩ সালে যাত্রা শুরুর পর থেকেই এই দুটি লিগের সময়সূচি একে অপরের সঙ্গে সাংঘর্ষিক বা সমসাময়িক হয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল।
ডেভিড মিলার এবং হেনরিখ ক্লাসেন প্রথমবারের মতো আইএলটি২০-এর ৫ম মৌসুমে অংশ নিতে যাচ্ছেন; সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্টটি ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় নতুন টি-২০ লিগটি আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফিন অ্যালেন(আবু ধাবি নাইট রাইডার্স) হলেন সংযুক্ত আরব আমিরাতের এই লিগে নতুন যুক্ত হওয়া আরেকজন ক্রিকেটার। মঙ্গলবার(১১ আগস্ট) আইএলটি২০ -এর ৫ম মৌসুমের জন্য প্রাক-মৌসুম চুক্তির তালিকা ঘোষণা করা হয়, যেখানে মিলার ও ক্লাসেনের (গালফ জায়ান্টস) পাশাপাশি এই নিউজিল্যান্ডারও যুক্ত হয়েছেন। এই তিনজনের বাইরে তিন বছরের বিরতি শেষে টুর্নামেন্টে ফিরছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস (দুবাই ক্যাপিটালস)।
আগামী ১ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিতব্য নিলামে অংশ নিয়ে আরও অনেক প্রোটিয়ার ক্রিকেটার এই লিগে যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। আয়োজকরা এক বিবৃতিতে বলেছেন, তারা ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে বিশাল মাত্রা যোগ করবেন।
জেসন হোল্ডার, সুনীল নারিন (আবুধাবি নাইট রাইডার্স), শিমরন হেটমায়ার (ডেজার্ট ভাইপার্স), রোভম্যান পাওয়েল ও মুস্তাফিজুর রহমান(দুবাই ক্যাপিটালস), নিকোলাস পুরান, রশিদ খান, রোমারিও শেফার্ড(এমআই এমিরেটস) এবং সিকান্দার রাজা(শারজাহ ওয়ারিয়র্স) তাদের চতুর্থ মৌসুমের ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসছেন। বর্তমান চ্যাম্পিয়ন ‘ভাইপার্স’ দলে ধরে রেখেছে আন্দ্রিজ গাউস ও ড্যান লরেন্সকে। অন্যদিকে অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি ‘জায়ান্টস’ শিবিরে ফিরেছেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0